১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার বর্ণাঢ্য অনুষ্ঠানে আমীর

প্রকাশ:

“গল্পের পথচলা অব্যাহত…” এই মূলমন্ত্রকে সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের গৌরবময় ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। গত সন্ধ্যায় দোহায় অবস্থিত নেটওয়ার্কটির প্রধান কার্যালয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর আমীর আল জাজিরার তিন দশকের দীর্ঘ যাত্রার ইতিহাস ও অগ্রযাত্রার ওপর নির্মিত একটি বিশেষ ভিজ্যুয়াল প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া নেটওয়ার্কটির প্রতিষ্ঠাতা মরহুম ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর দৃষ্টিভঙ্গি এবং বিশ্ব গণমাধ্যমে চ্যানেলটির ভূমিকা তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে আমীর নতুন হাই-টেক স্টুডিও ও সর্বাধুনিক নিউজ রুম পরিদর্শন করেন, যেখানে তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সম্প্রচারের আধুনিক প্রযুক্তির বিষয়ে অবহিত করা হয়। এ সময় সম্প্রচার ও টেলিভিশন সংবাদ পরিবেশনায় ব্যবহৃত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বমানের প্রযুক্তি সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করা হয়।

১৯৯৬ সালে ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর হাত ধরে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করা আল জাজিরা আজ বিশ্বজুড়ে এক শক্তিশালী গণমাধ্যম। বর্তমানে ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি পরিবারে চ্যানেলটি পৌঁছে যাচ্ছে। বিশ্বের ৭০টিরও বেশি ব্যুরোর মাধ্যমে ৯৫টি দেশের প্রায় ৩,০০০ সংবাদকর্মী এখানে কাজ করছেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।

সাংবাদিকতার কঠিন সময়েও আল জাজিরা অবিচল থেকেছে। ২০০১ সালে কাবুল এবং ২০০৩ সালে বাগদাদে কার্যালয়ে হামলা সত্ত্বেও তারা সাহসী সাংবাদিকতা চালিয়ে গেছে। ২০১১ সালে ‘আরব বসন্ত’ কভারেজের জন্য চ্যানেলটি মর্যাদাপূর্ণ ‘পীবডি অ্যাওয়ার্ড’ অর্জন করে। তবে এই দীর্ঘ পথচলায় ২৪ জনেরও বেশি সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন। যাদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আনাস আল-শরীফ অন্যতম।

বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে নেটওয়ার্কটি তাদের নতুন ডিজিটাল চ্যানেল ‘আল জাজিরা নাও’ এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠান চালুর ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী, ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানিসহ বিভিন্ন দেশের মন্ত্রী, সাংবাদিক ও কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন