দেশে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

প্রকাশ:

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৩৩টি শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০১টি শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭০৪টি শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭৫ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৫: ৩১আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫: ৩৫

শেয়ার করুন