ইরানের প্রধান লক্ষ্যবস্তু আমি, যেকোনো সময় মৃত্যু হতে পারে: ট্রাম্প

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের এক নম্বর লক্ষ্যবস্তু। ৮ জুলাই বুধবার রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের প্রধান লক্ষ্যবস্তু হওয়ার কারণে যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে।

ইরানের সমঝোতাকারীদের নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প তাদের কিছুটা ‘পাগল প্রকৃতির’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদিনেই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের নেতারাও মারা গেছেন এবং তাদের হয়তো আরও এক সেট নেতা ছিল, যারা সম্ভবত মারা গেছে।

ইরানের সঙ্গে আমেরিকার বর্তমান পরিস্থিতিকে এক অভূতপূর্ব সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার দাবি, এই যুদ্ধের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।

শেয়ার করুন