২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকার প্রস্তাব

প্রকাশ:

তৈরি পোশাক খাতের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। প্রস্তাব অনুযায়ী, শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা বেতন নির্ধারণের কথা বলা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন।

প্রস্তাবিত নতুন কাঠামোয় গ্রেড-১ শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২ এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩ এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪ এর জন্য ৩২ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই প্রস্তাবনার বিষয়টি নিশ্চিত করেছেন। সভা শুরুর আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।

বোর্ডের সভায় মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব পেশ করেনি। তারা এ বিষয়ে সাত কার্যদিবস সময় চেয়ে আবেদন করলেও বোর্ড চার কার্যদিবস সময় মঞ্জুর করেছে। নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে চলতি সপ্তাহে কারখানা পরিদর্শন করা হবে। তাদের সঙ্গে ৪০ লাখ পরিবারও জড়িত।

বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞ মতামত গ্রহণ করবেন। উল্লেখ্য, সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় তা ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। নতুন এই সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবেন।

শেয়ার করুন