ইরানের সঙ্গে কোনো আলোচনা নেই, জানালেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ:

ইরানের সঙ্গে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনা বা কথোপকথন চলছে না এবং ভবিষ্যতেও এমন কোনো আলোচনার পরিকল্পনা বা সূচি নির্ধারিত নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বর্তমানে পূর্ণ শক্তিতে এবং কার্যকর অবস্থায় বহাল রয়েছে। নৌ অবরোধের মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে উন্মুক্ত ও সচল রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। সমুদ্রের সমস্ত মাইন ইতিমধ্যে অপসারণ করা হয়েছে অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও বার্তায় উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার করুন