ইরানের স্থাপনায় টানা তৃতীয় রাতে মার্কিন হামলা, তবুও চুক্তির আশা ট্রাম্পের

প্রকাশ:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে এখনো একটি শান্তি চুক্তি করা সম্ভব।

গত ১৪ জুলাই মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার আশাবাদের কথা জানান। তিনি বলেন, আমার বিশ্বাস এখনো একটি চুক্তি করা সম্ভব। ট্রাম্প আরও জানান, দুই দিন আগে তাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ইরান জানায় যে তারা আরও আলোচনার অপেক্ষায় আছে।

এর আগে গত সোমবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, সোমবার রাত এবং মঙ্গলবারও তারা ইরানের ওপর শক্ত আঘাত হানবেন।

শেয়ার করুন