হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, বিগত সরকার তড়িঘড়ি করে একটি ভবন উদ্বোধন করলেও এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হয়নি।
বর্তমান সরকার এই টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বিমান পরিবহনমন্ত্রী বলেন, ২ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সম্পদ ব্যবহার না করে ফেলে রাখা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটি যত দ্রুত চালু করা সম্ভব হবে, তত দ্রুত ঋণ পরিশোধের প্রক্রিয়া শুরু করা যাবে। মন্ত্রী জানান, এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) পাওনা বকেয়াসহ মোট ৯০২ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা করেছে অর্থ মন্ত্রণালয়। তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী যাতায়াত ক্ষমতা দ্বিগুণ হবে এবং সেই আয় থেকে জাপানের জাইকার ঋণ পরিশোধ করা সহজ হবে।
টার্মিনাল চালুর অগ্রগতির বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের (ওআরএটি) প্রায় ৫৭ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা অল্প সময়ের মধ্যে বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আরেক প্রশ্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। চুয়াডাঙ্গা-২ আসনের মো. এ ছাড়া, ফ্যাসিস্ট সরকারের আমলে কেনা বিমানের ৯টি নতুন উড়োজাহাজের চুক্তিতে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। যাত্রীসেবার মান নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী হয়রানি রোধে হেল্প ডেস্ক, সিসিটিভি নজরদারি এবং দ্রুত ব্যাগেজ স্ক্যানিংয়ের মতো ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। গত অর্থবছরে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ ক্ষেত্রে প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়েছে।
রুহুল আমিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন, টিএসপি ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ডিএপি ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ও এমওপি ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চাহিদা রয়েছে। টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ট্রাভেল এজেন্সিগুলোকে এখন টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া পর্যটন খাতের মহাপরিকল্পনার অংশ হিসেবে দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র চিহ্নিত করার কাজ চলছে।





