১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া অনুমোদন দিল মন্ত্রিসভা

প্রকাশ:

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের গতি বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ কারণে অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’র খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, ইতিপূর্বে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর পর অধ্যাদেশটি আইনে রূপান্তরের প্রয়োজন ছিল।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, খসড়াটি এখন লেজিসলেটিভ বিভাগে ভেটিং বা যাচাই-বাছাই করা হবে। এরপর আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় সংসদে বিল হিসেবে উত্থাপন করা হবে।

শেয়ার করুন