চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাজার এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ নারীরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তবে অভিযোগ উঠেছে যে, এ সময় প্রতিমন্ত্রীর গাড়ি থামানো হয়নি। সোমবার সকাল থেকে প্রতিমন্ত্রী উপজেলার কেওচিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, বিশ্বাস পাড়া, বাজালিয়া বাজার এবং উপজেলা পরিষদে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। দুপুরে বাজালিয়া বাজারের পাশে ত্রাণ বিতরণ শেষে তার গাড়িবহর রওনা দেওয়ার সময় রানু আক্তার, আনোয়ারা বেগম ও জলি আক্তারসহ প্রায় ১৫ জন নারী গাড়ি আটকে তাদের ক্ষোভের কথা জানান।
ঘটনার সময় প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত ছিলেন। বিক্ষোভকারী নারীরা অভিযোগ করে বলেন, গত পাঁচ দিন ধরে বাজালিয়া বাজার এলাকা জলমগ্ন থাকলেও কেউ তাদের খোঁজ নেয়নি। তারা দাবি করেন, ভোটের সময় বিএনপি কর্মী হিসেবে কাজ করলেও এখন বিপদের দিনে তারা কোনো ত্রাণ পাচ্ছেন না।
এদিকে স্থানীয়দের একটি অংশ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্থানীয় বিএনপি নেতারা ত্রাণ আত্মসাতের সাথে জড়িত। রাণু আক্তার নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, বিএনপি নেতারা একেকজন ২০টি করে স্লিপ বিলি করেছেন, অথচ সাধারণ মানুষকে কোনো ত্রাণ স্লিপ দেওয়া হয়নি। তিনি জানান, প্রতিমন্ত্রী দাঁড়ালে তারা এই অভিযোগগুলো সরাসরি জানাতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।
ক্ষোভ প্রকাশ করে ওই নারীরা বলেন, গত ৫ দিন ধরে বাজালিয়া বাজার পানিতে ডুবে থাকলেও কেউ আমাদের খবর নেয়নি। ভোটের সময় আমরা বিএনপির কর্মী হিসেবে কাজ করেছি, কিন্তু এখন বিপদের দিনে কোনো ত্রাণ পাচ্ছি না।
রাণু আক্তার নামে একজন বলেন, বিএনপি নেতারা একেকজন ২০টি করে স্লিপ মেরে দিয়েছে। আমাদের কোন ত্রাণের স্লিপ দেওয়া হয়নি৷ প্রতিমন্ত্রী দাঁড়ালে কথাগুলো বলতাম। কিন্তুু তা পারলাম না।





