সরাইলে জাতীয় মৎস্য দিবস পালন ও মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কার্যালয়ের মোহাম্মদ জসীমউদ্দীন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আনিসুদ্দিন ঠাকুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধিরা এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই মাছ চাষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও উল্লেখ করেন যে, পরিকল্পিত মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এজন্য প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমিতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন