রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ জাতীয় সংসদ ভবনে

প্রকাশ:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন হিসেবে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

শেয়ার করুন