১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা গ্রেপ্তার করে আমাদের কাছে দিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম রেজা জানান, বিমানবন্দর থানার দায়ের করা মামলায় সহায়তার অংশ হিসেবে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে হস্তান্তর করেছে। জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগ এনে আজ দুপুরে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন।

এদিকে মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। বর্তমানে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি কাজে বাধা ও বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন