১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সীমান্তে শক্তি বৃদ্ধি: মধ্যপ্রাচ্যে তিন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে সমঝোতায় বাধ্য করতে সামরিক চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই স্যান ডিয়েগো নৌঘাঁটি থেকে বিশাল স্ট্রাইক গ্রুপসহ মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। দেশটির সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রণতরীটি ইরানের পার্শ্ববর্তী এলাকায় মোতায়েন করা হবে।

প্রতিরক্ষা বিভাগের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর মাসের শেষ নাগাদ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ সক্রিয় থাকবে। ইউএসএস থিওডর রুজভেল্টের পাশাপাশি স্যান ডিয়েগো থেকে যাত্রা করেছে ‘ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স’। দুই হাজারের বেশি মেরিন সেনা সমৃদ্ধ এই বিশেষ বাহিনীটি মধ্যপ্রাচ্যে অবস্থান নেবে।

আল জাজিরার গত ২ অক্টোবরের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে যে কোনো ধরনের বোঝাপড়ায় পৌঁছানোর জন্য মার্কিন নেতৃত্বের হাতে একাধিক সামরিক বিকল্প খোলা রাখা হয়েছে। সেই লক্ষ্যেই রণকৌশলের অংশ হিসেবে এই অতিরিক্ত শক্তি মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শেয়ার করুন