শনিবার সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশ:

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে এবং বিউগলে করুণ সুর বাজানো হবে। শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন।

শেয়ার করুন