টকশোতে পাল্টা জবাব দিতে নেতাদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী এই সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সভায় অংশ নেয়া নেতাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী তাদের টকশোতে অংশগ্রহণের বিষয়ে বিশেষ পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমানে টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব মিথ্যার যথাযথ ও কার্যকর পাল্টা জবাব দিতে নেতাদেরকে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ করে টকশোতে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময়ে ১০০ জনের অধিক নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন