জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সোলারের ওপর নির্ভরশীল হবে

প্রকাশ:

জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থাকে আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি সৌরশক্তির ওপর নির্ভরশীল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় সংসদ নেতা এই ঘোষণা দেন।

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি। ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সোলারের ওপর ডিপেন্ডেন্ট হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, এই কার্যক্রম বাস্তবায়িত হলে বর্তমান সময়ের জ্বালানি সংকট মোকাবিলা করা সহজ হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বাড়ানো সম্ভব হবে। জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন