ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

প্রকাশ:

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী নবনির্মিত এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি মোনাজাতেও অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে যুক্ত হওয়া এই ৫০০ শয্যার ফলে প্রতিষ্ঠানটির মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই এখন সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।

উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। সবশেষ ১৫ তলা বিশিষ্ট নতুন এই ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

শেয়ার করুন