১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

প্রকাশ:

দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুমের যাত্রা শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮তম এই আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রথম শ্রেণির টুর্নামেন্টটি প্রায় সাত সপ্তাহ ধরে চলবে এবং আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে এর পর্দা নামবে।

টুর্নামেন্ট শুরুর আগে আজ এক বিশেষ আয়োজনে আট দলের অধিনায়কদের হাতে ব্যাগি ক্যাপ তুলে দেওয়া হবে। এই ক্যাপগুলো সংশ্লিষ্ট বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররা প্রদান করবেন।

আগামী ৩ অক্টোবর উদ্বোধনী দিনে চারটি ভেন্যুতে আটটি দল মাঠে নামবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা বিভাগ একে অপরের মুখোমুখি হবে। একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

শেয়ার করুন