বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে ১৫টি দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছিল, তৎকালীন সময়ে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার দুর্নীতি হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে এই অভিযোগ থেকে খালাস প্রদান করলেন।





