এক মাস পর প্রকাশ্যে মেলানিয়া ট্রাম্প, জানালেন নিজের প্রতিক্রিয়া

প্রকাশ:

দীর্ঘ এক মাসেরও বেশি সময় লোকচক্ষুর আড়ালে থাকার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ফস্টার কেয়ার বা পালক পরিচর্যা উদ্যোগের প্রচারণার অংশ হিসেবে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মেলানিয়া উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, শুভ অপরাহ্ন। শুনলাম, আপনারা আমাকে মিস করেছেন। এই যে, আমি এখানে। তার এই বক্তব্যের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে হাত ধরে বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে নিয়ে যান। বক্তব্য শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে তার পিঠে হাত রেখে সমর্থন জানাতে দেখা যায়।

উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে মেলানিয়াকে জনসম্মুখের আলোচনার বাইরে থাকতে দেখা গেছে। এমনকি তার প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে তিনি অনেক কম প্রকাশ্যে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন