হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১১

প্রকাশ:

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর তাদের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামের কারণে ১০০ জনের মৃত্যু হয়েছে এবং ৯১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৯ হাজার ৯৬৭ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। গত প্রায় ছয় মাসে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শেয়ার করুন