অসুস্থ মাওলানা ইলিয়াস আতহারীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নেতারা

প্রকাশ:

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব এবং রাজধানীর দারুন কোরআন আহসানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইলিয়াস আতহারী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কোমরের হাড়জনিত সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সম্প্রতি তাকে রাজধানীর মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার ইসলামী ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ বিলাল হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার অসুস্থতার বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মাওলানা ইলিয়াস আতহারীর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য, মাওলানা ইলিয়াস আতহারী ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন