মাহবুব আলী খানের কবরে ডা. জুবাইদা ও জাইমা রহমানের শ্রদ্ধা

প্রকাশ:

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত মন্ত্রীর কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে প্রয়াত মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

শেয়ার করুন