৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

প্রকাশ:

দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময়সীমা ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

ইসি মাছউদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু করা হবে। খুব শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন পরিচালনার আইনি ভিত্তি সম্পর্কে তিনি বলেন, যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করবে।

শেয়ার করুন