৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সমর্থক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে। প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন