জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ছয় হাজারের বেশি দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শন করছেন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই ভিড় আরও বেড়ে যায়, যেখানে কোনো কোনো দিনে দর্শনার্থীর সংখ্যা ১০ হাজারেরও বেশি ছাড়িয়ে যেতে দেখা গেছে। জাদুঘরের এক কর্মকর্তার তথ্যমতে, শনিবার প্রায় সাত হাজার ৮৬০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেছেন। এর আগের দিন শুক্রবার দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি।

জাদুঘর সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্বোধনের পর থেকে কোনো দিনই দর্শনার্থীর সংখ্যা ছয় হাজারের নিচে নামেনি। টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা থাকলেও টিকিট ছাড়া প্রবেশের কারণে প্রকৃত দর্শনার্থীর সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় টিকিট সংগ্রহের শেষ সময়ের আগেও কাউন্টারে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।

জাদুঘরে আসা দর্শনার্থীদের মধ্যে শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন, আয়নাঘর, কবর এবং যোদ্ধা ভাস্কর্যের মতো স্থাপনাগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেকে প্রদর্শনী দেখার পাশাপাশি বিশ্রামের সময়ও কাটাচ্ছেন।

সাভার কলেজ থেকে আসা শিক্ষার্থী রফিক মোল্লা জানান, তিনি বন্ধুদের সঙ্গে পুরো এলাকা ঘুরে দেখেছেন এবং প্রতিটি মোটিফ ও নির্মাণশৈলী পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, সব মিলিয়ে অসাধারণ একটি কাজ হয়েছে, তবে অনেক মানুষের হারানোর গল্প এখানে লুকায়িত থাকায় এক ধরনের বিষণ্ণতাও কাজ করে। ছালমা নামে আরেক দর্শনার্থী জানান, ভেতরে মানুষের ভিড় থাকলেও তা প্রত্যাশিতই মনে হয়েছে। এছাড়া অন্যান্য দর্শনার্থীদের মতে, এই বিপুল উপস্থিতি জুলাইয়ের স্মৃতি নিয়ে মানুষের গভীর আগ্রহেরই প্রতিফলন।

জাদুঘরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, শনিবার প্রায় ৭ হাজার ৮৬০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেছেন।

‎শনিবার বিকাল সাড়ে ৫টায় টিকিট সংগ্রহের শেষ সময়ের আগেও কাউন্টারে ছিল ভিড়।

শেয়ার করুন