বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের আটলান্টা গার্মেন্টসে ৩০০ জন বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে 'মেশিন অপারেটর' পদে নারীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই মেশিন অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মঘণ্টা হবে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা। এছাড়া অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম সুবিধা রয়েছে। ২০ থেকে ৩৫ বছর বয়সী নারীরা এই চুক্তভিত্তিক চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক চুক্তির মেয়াদ তিন বছর হলেও তা নবায়নযোগ্য। নির্বাচিত কর্মীরা মাসিক ১৩০ জর্ডানি দিনার বেতন পাবেন।
নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে। এছাড়া চাকরিতে যোগদানের জন্য বিমান ভাড়া এবং তিন বছর পর দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টায় মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সশরীরে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড), মূল পাসপোর্ট (পুরানো পাসপোর্ট থাকলে সেটিসহ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে। এছাড়া বর্তমানে কর্মরত থাকলে চাকরির পরিচয়পত্র বা হাজিরা কার্ড এবং ৩টি সচল মোবাইল নম্বর সাথে রাখতে হবে।





