বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সোমবার রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে। এতে মূল বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এর আগে গত রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে আরেকটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে দেশের বিদ্যমান জ্বালানি সংকট এবং এর ফলে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতির ওপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছিল।




