ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা-মেক্সিকো: ফিফা সভাপতির নেতৃত্বে অনড় দুই দেশ

প্রকাশ:

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একাংশ বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে এই কঠিন সময়ে তার নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেছে আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল ফেডারেশন। মূলত উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ যখন ইনফান্তিনোর সভাপতিত্ব নিয়ে পর্যালোচনার ডাক দিয়েছে, তখন মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ) নিজেদের আঞ্চলিক অবস্থানের বাইরে গিয়ে তার পক্ষ নিয়েছে।

মেক্সিকোর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরের কোনো প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে না। সংস্থাটি বরং ২১১টি সদস্য ফেডারেশনের স্বার্থে ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, যারা জানিয়েছে যে পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগে তারা সমর্থন দেবে না।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইনফান্তিনোকে পাঠানো চিঠিতে গত দশ বছরের ফিফার কার্যক্রম ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামোর প্রশংসা করেছে। যদিও এএফএ স্বীকার করেছে যে বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি প্রত্যাশার চেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি করেছে এবং এতে ভুল হয়েছে, তবুও তারা সামনের দিনগুলোতে ফিফার নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে।

চলতি সপ্তাহে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকের পর ফিফা বাণিজ্যিক স্বত্বের প্রস্তাব ঘিরে তৈরি বিতর্কের জন্য সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিতর্ক ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার সম্ভাবনাকে কিছুটা অনিশ্চিত করলেও, এখন পর্যন্ত তার বিপক্ষে কোনো স্পষ্ট প্রার্থী সামনে আসেনি।

তবে বিশ্ব ফুটবলে ইনফান্তিনোকে নিয়ে বিভক্তি স্পষ্ট। যেখানে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) তার প্রতি সমর্থন জানিয়েছে, সেখানে উয়েফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের আগের অবস্থান থেকে সরে আসেনি। এছাড়া ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও আলবেনিয়ার ফুটবল ফেডারেশন তাদের সমর্থন প্রত্যাহার করেছে। ফুটবলারদের সংগঠন এফআইএফপিআরও এই প্রস্তাবকে প্রেসিডেন্টের ক্ষমতার ‘গভীর অপব্যবহার’ বলে আখ্যায়িত করেছে। ফিফা অবশ্য দাবি করেছে, প্রস্তাবটি বিধিমালা মেনেই করা হয়েছিল এবং সমস্যাটি ছিল মূলত যোগাযোগ ও প্রক্রিয়ার ক্ষেত্রে।

এর আগে ইংল্যান্ড ও আলবেনিয়ার ফুটবল ফেডারেশনও একই ধরনের অবস্থান নিয়েছিল।ক্রোয়েশিয়ার ফেডারেশন জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ এবং ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক আলোচনার পর নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।এর মধ্যে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন এফআইএফপিআরও ইনফান্তিনোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবকে শুধু প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখছে না।

শেয়ার করুন