এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল

প্রকাশ:

রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের অংশ হিসেবে তারা এই অবরোধে অংশ নেন।

অবরোধের ফলে সাইন্সল্যাব মোড় এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষ তীব্র দুর্ভোগের শিকার হচ্ছেন এবং মোড়ের আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। মঙ্গলবার রাতে একদল শিক্ষার্থী নতুন এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। সে সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা না হলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

এদিন রাত পৌনে ১০টার দিকে রাজধানীতে একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।নতুন কর্মসূচি নিয়ে তারা বলেছিলেন, আজ বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন