বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশ:

প্রতিকূল আবহাওয়া এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন ৫টি জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

উল্লেখ্য যে, একই কারণে এর আগে গত ৮ জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীনে থাকা সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

শেয়ার করুন