হোসেনপুর পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক

প্রকাশ:

আসন্ন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুলাই বিপ্লব দিবস উপলক্ষে পৌর জামায়াতের আয়োজনে এক আলোচনা সভায় তাঁর প্রার্থিতার বিষয়টি জানানো হয়।

পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা জামায়াতের আমির ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, অধ্যাপক জৈন উদ্দিন এবং এডিএম মুহিবুল্লাহ।

সভায় বক্তারা জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে শহীদদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন। সভার শেষ পর্যায়ে আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অধ্যাপক নূরুল হককে দলীয় প্রার্থী হিসেবে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন