তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল।
ড. মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের দিন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পে ব্যয়সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করার মাধ্যমে সরকার সুশাসনের বার্তা দিয়েছে। এছাড়া বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং বিপর্যস্ত স্বাস্থ্য ও শিক্ষাখাত পুনর্গঠনের কাজও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মুখপাত্র আরও বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ ও সংস্কার সম্পর্কে জনগণকে অবহিত করাকে নৈতিক দায়িত্ব মনে করে প্রশাসন। তিনি দাবি করেন, গত পাঁচ মাসে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী ইশতেহারের আলোকে সরকার বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্রকাঠামো পুনরুদ্ধারের জন্য জনগণের ম্যান্ডেট পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করেছে।
সংবাদ সম্মেলনের শুরুতে ড. মাহদী আমিন জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দুই বছর আগে ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর চালানো হত্যাকাণ্ডের পর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে। বিগত ১৬ বছরে বিএনপি সবচেয়ে বেশি গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির ও আশরোফা ইমদাদ। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র ১৫০ দিন, অর্থাৎ পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ নয়। কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীক




