গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ:

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতের এই রায়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে করা কর দাবির বৈধতা নিশ্চিত করা হয়েছে। এর আগে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের এই কর দাবিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একাধিক রিট আবেদন দায়ের করা হয়েছিল।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই আদেশের ফলে গ্রামীণ কল্যাণকে নির্ধারিত ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা বকেয়া কর এনবিআর-কে পরিশোধ করতে হবে।

শেয়ার করুন