১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ মৃত্যুর ঘটনায় তরুণী দিশা গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদের মুখে বন্ধু দীপ

প্রকাশ:

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে টঙ্গী নৌ পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ। একই সঙ্গে তাহসিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার জুনিয়র বন্ধু দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রথমে দীপকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসিফের সাথে তার বিভিন্ন স্থানে যাতায়াতের কথা স্বীকার করলেও, তার দেওয়া তথ্যে বেশ অসংগতি পাওয়া গেছে। পরবর্তীতে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই টিম।

বর্তমানে রিমান্ডে থাকা দীপের আগের বক্তব্য, পরিবারের অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং সংগৃহীত অন্যান্য আলামতগুলো মিলিয়ে যাচাই-বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল এবং এর পেছনে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য।

রিমান্ড শেষ হওয়ার পর দীপের দেওয়া সব তথ্য পর্যালোচনা করা হবে। তদন্তের প্রয়োজনে দীপকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন