শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক

প্রকাশ:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৪৩২ গ্রাম ওজনের মোট চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ টাকা বলে জানা গেছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে আগমনী কাস্টমস চ্যানেলে অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী মো. নুর নবীর ট্রলিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া বার দুটির ওজন ছিল ২৩২ গ্রাম।

একই দিন বিকেল ৪টা ৪৬ মিনিটে ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ শামীম শেখকে আটক করা হয়। তার শরীরের রেক্টামে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও দুটি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ২০০ গ্রাম। আটককৃত দুই যাত্রীকে পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া ৪টি স্বর্ণের বার কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করেছে।

শেয়ার করুন