৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে ট্রলি উল্টে হেলপার নিহত

প্রকাশ:

বরিশালের গৌরনদীতে বালু বহনকারী একটি খালি ট্রলি উল্টে খাদে পড়ে রিফাত গাজী (২২) নামের এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকায় খালেক সরদারের বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত গাজী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামের লালচাঁন গাজী ও হেলেনুর বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিঙ্গলাকাঠী বাজারের বালু-সিমেন্টের ব্যবসায়ী হারুন শিকদারের মালিকানাধীন খালি ট্রলিটি হোসনাবাদ গ্রাম থেকে পিংলাকাঠী বাজারের দিকে যাচ্ছিল। গৌরনদী-হোসনাবাদ ভায়া সরিকল সড়ক দিয়ে যাওয়ার সময় পূর্ব গরঙ্গল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রলির নিচে চাপা পড়ে হেলপার রিফাত গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকাজে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আবু বকর। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৩

বরিশালের গৌরনদীতে বালু বহনকারী একটি খালি ট্রলি উল্টে খাদে পড়ে সোমবার সন্ধ্যার পূর্বে রিফাত গাজী (২২) নামের এক ট্রলি হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার খালেক সরদারের বাড়ির সামনে ওই দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুন