১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১-২ দিনের মধ্যে সার সংকট কাটবে: কৃষিমন্ত্রী

প্রকাশ:

দেশে সারের বর্তমান সংকট পরিস্থিতি আগামী এক থেকে দুই দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী স্পষ্টভাবে জানান যে, দেশে সারের কোনো প্রকৃত সংকট নেই। তার অভিযোগ, একটি বিশেষ মহল কৃত্রিমভাবে এই সংকট তৈরির চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেশি মজুত রয়েছে।

সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা কঠোর নজরদারিতে রাখার জন্য প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এর আগে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের কৃষি খাতের সামগ্রিক পরিস্থিতি এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী কৃষি ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন