ঢামেক হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রকাশ:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া (২০) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়া পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে। তার বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ের মানসিক সমস্যা ছিল। তাকে হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরের দিকে সবার অজান্তে রিয়া ওই ভবনের আট তলা থেকে নিচে লাফ দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন