ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

প্রকাশ:

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজে ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন জানান, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২তে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে আব্দুল মালেকের নেতৃত্বে ৫-৬ জন কর্মী গ্যালারি ডেকোরেশনের কাজ করছিলেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী অতর্কিতভাবে আব্দুল মালেকসহ অন্যদের ওপর চড়াও হয় এবং মারধর করে।

মোহাম্মদ মামুন আরও অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা আব্দুল মালেকের মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করেছে। বর্তমানে পপুলার হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস জানান, সকাল থেকে ক্যাম্পাসে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছিল। ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর তার কাছে নেই। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধরের অভিযোগ পাওয়ার কথাও জানিয়েছেন অধ্যক্ষ।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২তে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছিল। অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে ৫/৬ গ্যালারি ডেকেরেশনের কাজ করছিল। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের

শেয়ার করুন