ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৩ জন

প্রকাশ:

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন এবং ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৫ জন রোগী রয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শেয়ার করুন