ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০ জন

প্রকাশ:

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত ১০৭ জনের মধ্যে ৫৯ জন নারী, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। এছাড়া পুরুষের সংখ্যা ৪৮ জন বা ৪৪ দশমিক ৯ শতাংশ। বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে চারজন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ২ হাজার ৭৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।

শেয়ার করুন