৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির

প্রকাশ:

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর স্থানীয় পুলিশের সহায়তায় তাকে হেফাজতে নেওয়া হয়।

তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ গুরুত্বপূর্ণ কিছু আলামত জব্দ করা হয়েছে। এই আলামতগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরও বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন