ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় আড়াই বছর বয়সী জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় এই ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় তাদের একটি বল পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে প্রথমে এক ভাই পানিতে পড়ে যায়, তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও পানিতে নামে। এক পর্যায়ে দুজনেই পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুই সন্তানকে একসাথে হারিয়ে শোকে পাথর পরিবার ও স্থানীয়রা। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নবীনগরে পুকুরের পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু




