ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ জন

প্রকাশ:

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই নতুন মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা এখন ৪৫ হাজার ৩৯৪ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

শেয়ার করুন