পানীয় ভেবে ব্যাটারির এসিড পান করে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ:

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় পানীয় ভেবে ব্যাটারির এসিডযুক্ত পানি পান করার ঘটনায় সাঈদুল আলম সামী নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে স্থানীয় আইডিয়াল একাডেমি অ্যান্ড হাইস্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল এবং হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার কোনাপাড়ার শামসুল আলমের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল সামী পার্শ্ববর্তী মহিমের চায়ের দোকানে গিয়েছিল। সেখানে পানের দোকানদার কামাল হোসেনের রাখা ব্যাটারির পানি পানীয় মনে করে সামীকে দিয়েছিলেন তার ভাই মো. কাজল। এসিড পান করার পরপরই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দীর্ঘ আড়াই মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সামীর খাদ্যনালীতে কয়েক দফা অপারেশন করা হয়। তবে দীর্ঘ লড়াইয়ের পরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে সোমবার দীর্ঘ চিকিৎসার পর শিশুটি মৃত্যুবরণ করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিশি বিচার অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় আব্দুল জলিল বাদশার মধ্যস্থতায় উভয়পক্ষ বসে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এরপর সামীর পরিবার ধাপে ধাপে প্রায় ৮ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচাতে পারল না।

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৯: ২১আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৯: ২৩

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় পানের দোকানের ব্যাটারির এসিডযুক্ত পানি পান করে সাঈদুল আলম সামী (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শেয়ার করুন