প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের দ্বিপক্ষীয় আলোচনা

প্রকাশ:

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার মধ্যকার দীর্ঘদিনের চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো স্মরণ করেন। আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কানাডার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে উভয় পক্ষ সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে আরও সুসংহত হবে বলে উভয়েই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন