১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ ৭০ জন উদ্ধার

প্রকাশ:

গাজীপুর মহানগরীর ডেগের চালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে আটকা পড়া প্রায় ৭০ জন শ্রমিক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়া ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ০৩ অক্টোবর (শনিবার) বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, দুপুর পৌনে ৩টার দিকে আগুনের খবর পাওয়ার পর গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথম দফায় উদ্ধারকাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট নয়টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন