১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দর ১,৮৩৭ টাকা

প্রকাশ:

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বড় ব্যবধানে বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক ঘোষণায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, যা আগের চেয়ে ২৫২ টাকা বেশি।

এর আগে সেপ্টেম্বর মাসে সিলিন্ডার প্রতি ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের সময়টিতে ১২ কেজির এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবেই রোববার এই নতুন মূল্যতালিকা ঘোষণা করল বিইআরসি।

শেয়ার করুন