ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তার মৃত্যু হয়।
রোববার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।





